বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুর
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত  ১০
মাদারীপুরে একাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংবাদিকের বসতবাড়িসহ একাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিস্ফোরণ ঘটানো হয়েছে অর্ধশতাধিক ককটেল।

বুধবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তফাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব হাওলাদারের সঙ্গে একই এলাকার সামচু সরদারের বিরোধ চলছিল। এরই জেরে হাবিব হাওলাদারের বসতবাড়িতে আতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ সামচু সরদারের লোকজন। এ সময় দৈনিক দেশ রুপান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের বসতবাড়ি, ইউপি সদস্যের বসতঘরসহ অন্তত ১০টি বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুর লুটপাট চালায় হামলাকারীরা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় একটি রান্নাঘর। একই সময়ে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে অন্তত ১০ জনকে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউপি সদস্য হাবিব হাওলাদার (৩৫), তার মা হাসিয়া বেগম (৬০), একই এলাকার মকবুল হাওলাদার (৬০), নাসির হাওলাদার (৪৫), জাকির হাওলাদার (৪২), ইদ্রিস হাওলাদারকে (২৫) মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


বিজ্ঞাপন


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর