বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

মুন্সিগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে, কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেশকয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় পুরো এলাকা জুড়ে। পরে ফাঁকা গুলি ছোড়ে দুই পক্ষের সমর্থকরা।

বুধবার (১২ এপ্রিল) সকালে সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপির বর্তমান সভাপতি সাঈদ বেপারীর বাড়িঘরে এ হামলার ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাদশা বেপারী ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িতে হামলা চালায় ইউনিয়নটির বিএনপির বর্তমান কমিটির সভাপতির সমর্থকরা। এ সময় হামলাকারীরা অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিয়ে চালিয়ে বেশকয়েকটি বসতঘরে ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিলই ইউনিয়ন বিএনপির কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি সাঈদ বেপারীর সঙ্গ তার চাচাত ভাই ইউনিয়ন বিএনপি'র সভাপতি প্রার্থী বাদশা বেপারীর বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বাদশা বেপারীর ভাতিজা সৌদি প্রবাসী মাইনুদ্দিন বেপারীকে মারধর করে সাইদ বেপারীর লোকজন। 

পরে রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাদশা বেপারী ও সসাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িঘরে হামলা চালায় তারা। 

এসময় মুহুমুহু ককটেল বিস্ফোরণে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে পাল্টা হামলা চালিয়ে সাঈদ বেপারীর বাড়ীর ঘরে গুলি ও ঘরবাড়ি ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায়  বাদশা বেপারীর লোকজন। এ ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে বিরাজ করছে আতঙ্ক।


বিজ্ঞাপন


প্রথম দফা হামলার শিকার সভাপতি প্রার্থী বাদশা ব্যাপারী জানান,আমি বিএনপির সভাপতি সাঈদ বেপারীর বিরুদ্ধে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিকেলে আমার ভাতিজা সৌদি প্রবাসী মাঈনউদ্দিনকে মারধর করে। 

পরে রাতে আকর্ষিকভাবে অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে আমার ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও ফাঁকা গুলি করা হয়। এ ঘটনায় আমি সহ পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইউনিয়ন বিএনপি'র বর্তমান সভাপতি সাঈদ বেপারী বলেন,তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে বুধবার ফজর নামাজের পর হঠাৎ করে আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালিয়ে মুহু মুহু ককটেল বিস্ফোরণ ও গুলি চালালে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এছাড়াও বাদশা বেপারী লোকজন আমার লোকজনকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেন সেই হুমকির প্রতিবাদ করলে আমার বসতবাড়িতে ভোর সাড়ে ৫ টার দিকে এ হামলা চালায়। তবে কমিটি নিয়ে তার সঙ্গে কোনো বিরোধ নেই বলেও তিনি জানান।

ঘটনাস্থল থেকে বেশকয়েকটি ককটেল ও গুলির খোসা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার এস আই সাচ্চু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় বাড়ি থেকে তাজা ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর