বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

সাবেক ছাত্রদল নেতার উদ্যোগ, অটোরিকশা পেলেন ৪ অসহায়

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

শেয়ার করুন:

সাবেক ছাত্রদল নেতার উদ্যোগ, অটোরিকশা পেলেন ৪ অসহায়
অটোরিকশা পেলেন ৪ অসহায়

মিরসরাইয়ে খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী মো. আশরাফ উদ্দিনের অর্থায়নে চার অসহায় ব্যক্তি পেয়েছেন চারটি ব্যাটারিচালিত অটোরিকশা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বড়তাকিয়া বাজারে তাদের কাছে নতুন রিকশার চাবি হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


তারা হলেন— খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকার মো. হানিফ, শিবলু, পারভেজ ও পূর্ব পোলমোগরা এলাকার হানিফ।

অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন— উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুবদল নেতা হারুন উর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খন্দকার তাজউদ্দীন প্রমুখ।

নতুন অটোরিকশা পেয়ে মো. হানিফ ও মো. শিবলু বলেন, প্রবাসী আশরাফ ভাই ও কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তারা আমাদের মতো হতদরিদ্র পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছেন। এই রিকশা চালিয়ে মা-বাবা, ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে সংসার চালাতে পারবো।

উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন বলেন, ছোট ভাই ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ প্রতি বছরের মতো এই বছরও হতদরিদ্র চারটি পরিবারের মাঝে ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন। এমন মহতী উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। চার ব্যক্তি নতুন রিকশা পেয়ে খুবই আনন্দিত।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর