মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

৪ দফা দাবিতে জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

৪ দফা দাবিতে জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের মানববন্ধন

চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে জয়পুরহাট পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।

904e3a0a-8888-43c6-9a6d-455716f2282c

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। দ্রুত এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন

জামালপুরে বিএনপির দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, মানববন্ধন

জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে বিষয়টি আমি অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব। ১২ তারিখ সরকারি ছুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোনো কাজ করে নেওয়া হয়নি। অফিসিয়ালি তারা কোনো স্মারকলিপি দেয়নি, এজন্য তাদের দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর