মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুরে বিএনপির দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, মানববন্ধন

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

জামালপুরে বিএনপির দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, মানববন্ধন

জামালপুর শহরতলীর রাম নগর সাতরাস্তা মোড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর তিনটার দিকে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন ভুক্তভোগী সোহেল, সাবেক ছাত্রদল নেতা মানিক, রতন ও জেলা যুবদল নেতা ইমরানসহ বিএনপির নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন- গতকাল রাতে রামনগর সাত রাস্তা মোড়ে সোহেল নামে একজন তার দোকানে একটি ফেস্টুন টানান। ফেস্টুনে তিনি যুবদল নেতা সোহেল রানা খানকে মেয়র হিসেবে দেখতে চান। ফেস্টুন লাগানোর কিছুক্ষণ পরেই সেটি নিয়ে পুড়িয়ে দেয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। আর তার দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন বক্তারা।

আরও পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলায় প্রতিবাদ, ৪ যুবদল নেতা বহিষ্কার

এসময় বক্তারা আরো বলেন- বিএনপি নামধারী কতিপয় দুর্বৃত্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেয়। যারা এগুলো পুড়িয়েছে তারা কখনো বিএনপি হতে পারে না। আমরা তাদের আজীবন বহিষ্কার চাই।


বিজ্ঞাপন


এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অতিদ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর