মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

বরগুনায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

বরগুনায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ১
মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তি আটক

বরগুনার সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সদর থানার আওতাধীন গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা বাধঘাট এলাকায় জামে মসজিদের সামনের পাকা সড়কে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মনিরুল ইসলাম বরগুনা সদর উপজেলার ক্রোক গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়নের মৃত সুলতান হাংয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক কেনাবেচার সময় মো. মনিরুল ইসলাম ওরফে মনির হাং (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ও চার্জশিট প্রদান করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা বিচারাধীন রয়েছে।


বিজ্ঞাপন


বরগুনা সদর থানার ওসি মো. আবদুল আলীম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের সময় জব্দ করা আলামত ও আলোকচিত্র আদালতে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের। এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর