মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

যশোরের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

সোমবার (২ মার্চ) খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।


বিজ্ঞাপন


খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর