বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

মেহেরপুরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

মেহেরপুরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে সর্বমোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।

সোমবার (২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সেমাই, কসমেটিকস ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ অনুযায়ী মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় আলিফ বস্তা ট্রেডার্স অ্যান্ড চাউল ভান্ডার, কালাম স্টোর ও জোয়ার্দ্দার স্টোরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া কসমেটিকস পণ্যে মূল্য উল্লেখ না থাকা এবং লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির অপরাধে ধারা ৩৭ ও ৫২ অনুযায়ী তাসিন কসমেটিকস অ্যান্ড গিফট কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

খাদ্যে নিষিদ্ধ দ্রব্য (হাইড্রোজ) ব্যবহারের দায়ে ধারা ৪২ অনুযায়ী মিজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর