বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

পিরোজপরে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখা সহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় বারবার সতর্ক করার পরেও অসাধু পাঁচ ব্যবসায়ীকে ভেজাল গুড় এবং লেবেল বিহীন পণ্য সহ বাজারের রাস্তা আটকে পণ্য রাখায় জনদুর্ভোগ বৃদ্ধির ফলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যে-সব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। আমরা বেশ কিছু অসংগতি লক্ষ করেছি। তাই তাদের বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে রাখেনি। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে এজন্য রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর