সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

নরসিংদীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সোমবার (২ মার্চ) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।


বিজ্ঞাপন


জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর