মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিজ গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদরাসায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (০১ মার্চ) বিকেলে আসরের নামাজের পর উপজেলার রাজানগর ইউনিয়নে মাদরাসা প্রাঙ্গণে তিনি উপস্থিত হন।
বিজ্ঞাপন
পবিত্র রমজান মাস উপলক্ষে মধুপুরের পীর আব্দুল হামীদের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রীর বাবা সাদেক হোসেন খোকা-সহ সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে ইফতার ও দোয়া মাহফিলে মধুপুরের পীর আব্দুল হামীদ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। ইফতারের আগে দোয়া-মোনাজাতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এএস

