সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

সাহরির সময় ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত এক

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১১:২৮ এএম

শেয়ার করুন:

সাহরির সময় ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত এক
গণপিটুনির পর আটক ডাকাত দল

রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (২ মার্চ) ভোর রাতে সাহরির সময় উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, একদল ডাকাত এলাকায় ঢোকে। তবে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ধরে ফেলেন গ্রামবাসী। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত হন। এসময় সাত জনকে আটক করা হয়। তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

 


বিজ্ঞাপন


রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোর রাতে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহ থানা থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এদিকে, এই ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ সুপার।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর