ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। বিভিন্ন জনে বিভিন্ন কারণে রোজা রাখেন। ইসলাম ধর্মকে নিজ উদ্দেশে ব্যবহার করে থাকেন। জানোয়ার পালে চলে, মুসলমান ইমানে চলে। দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই। আল্লাহ-কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে।
রোববার (১ মার্চ) বিকেলে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

