রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

গুপ্ত সংগঠনটি হামলা করে বিএনপির ওপর দায় চাপায়: শামীম

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

গুপ্ত সংগঠনটি হামলা করে বিএনপির ওপর দায় চাপায়: শামীম
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, গুপ্ত সংগঠন হামলা করে বিএনপির ওপর দায় চাপাবে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা সবসময় অপরাধ করে বিএনপির ওপর দায় চাপায়। চানন্দী ইউনিয়নে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা। আমরা সমাজে সহাবস্থান সৃষ্টি করব, এলাকায় মিলেমিশে বসবাস করব। মৃত্যু পর্যন্ত আমি হাতিয়ার মানুষের সাথে থাকব। যারা অপপ্রচার করে বলেছে- ভোট শেষ হলে আমি হাতিয়ায় আর আসব না- তাদের এ অপপ্রচার মিথ্যা বলে প্রমাণ করব।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় হাতিয়া ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সদ্য অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামীম বলেন, নির্বাচনকালীন আমাদের নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব ওয়াদা করেছেন- তা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হাতিয়ার মূল সমস্যা নদীভাঙ্গন রোধের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, হাতিয়ার বৃহত্তর এলাকা জাহাজমারা ইউনিয়নকে উপজেলার করার ব্যাপারে ভূমিকা নেব। কৃষি ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম অল্প সময়ে শুরু হবে।

এছাড়া, নির্বাচন পরবর্তী এলাকায় যারা সহিংসতা করেছে- তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তিন সহস্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর