রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগ, থানায় জিডি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগ, থানায় জিডি

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় এক আমেরিকান নাগরিকের ওপর হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার ভুক্তভোগী স্থানীয় এক বিএনপির নেতার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে বাসন থানার সাধারণ ডায়রি করেছেন।

ভুক্তভোগী আমেরিকার নাগরিক মো. আকরাম হোসেন মহানগরের ভোগড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


আকরাম হোসেন বলেন, তিনি আমেরিকান পাসপোর্টধারী একজন নাগরিক। পারিবারিক প্রয়োজনে বর্তমানে তিনি বাংলাদেশে গ্রামের বাড়ি ভোগড়া অবস্থান করছেন। ভোগড়া এলাকায় তার আবাসন ভবন এবং কিছু দোকান রয়েছে। দোকানগুলি ভাড়া দেওয়া।

a0c31be9-792a-4a3c-ada9-91798fd62822

তিনি অভিযোগ করেন, কয়েক বছর আগে আমরা কয়েকজন মিলে বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা দিয়ে ট্রান্সফার কিনে গাজীপুর পল্লী বিদ্যুতের সংযোগ নেই। গত ২৫ ফেব্রুয়ারি সকালে একই এলাকার অন্য গ্রাহক স্থানীয় বাসন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম ওরফে আজাদ আমার দোকানের পাশে তাদের নবনির্মিত টিনশেড ভাড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় ওই ট্রান্সফার থেকে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে কিনা জানতে চাইলে আজহারুল ইসলাম আজাদ, ফাইজুল ইসলাম ও রোকন আমাকে অকথ্য ভাষায় আমার বাপ-মা তুলে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে এ ঘটনা আমার বড় ভাইকে জানাতে মোবাইল ফোনে কথা বলার সময় তারা আমার ওপর চড়াও হয় এবং আবারও গালিগালাজ শুরু করে এবং আমার ওপর হামলা করে। পরে পাশে থাকা আমার দোকানগুলো একে একে শাটার টেনে বন্ধ করে দিতে থাকে এবং বিদ্যুৎ সংযোগে বাধা দিলে খুন-জখমের হুমকি দিতে থাকে। পরে উপস্থিত লোকজন তাদের হাত থেকে আমাকে রক্ষা করে। এসব ঘটনার ভিডিও রয়েছে।

আরও পড়ুন

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, আহত ২

আক্রাম হোসেন তাদের এমন আচরণে নিরাপত্তা হীনতায় ভুগছেন। এমতাবস্থায় তার ও পরিবার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়ে রোববার বাসন থানার সাধারণ ডায়রি করেছেন।

87c1cb0a-2794-4f3a-9d69-46c391304455

এ ব্যাপারে অভিযুক্ত আজাদ, আমেরিকান নাগরিকের ওপর হামলা করার কথা অস্বীকার করেছে। তবে হামলার ঘটনার ভিডিওতে তার ছবি পাওয়া গেছে জানালে কোনো উত্তর দিতে রাজি হয়নি আজাদ।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানিয়েছেন, এ ব্যাপারে ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর