রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে পরীক্ষায় ফেল করায় কলেজ গেটে শিক্ষার্থীদের তালা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে পরীক্ষায় ফেল করায় কলেজ গেটে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রামের মিরসরাইয়ে এইচএসসি নির্বাচনি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা কলেজের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে। এসময় কলেজ শিক্ষক, কলেজ মসজিদের মুসল্লিরা অবরুদ্ধ হয়ে পড়েন।

রোববার (১ মার্চ) বেলার ২টার দিকে মিরসরাই ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের তদবিরে অনেককে পাস করিয়ে দেওয়া হয়েছে।

মিরসরাই ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে এইচএসসি নির্বাচনি পরীক্ষায় ৩৬৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগেসব বিষয়ে ২৮ জন শিক্ষার্থী পাশ করেছে। প্রথম বিবেচনায় ৪০ জন, দ্বিতীয় বিবেচনায় ৩৮ জন ও বিশেষ বিবেচনায় ৭৩ জন শিক্ষার্থীসহ মোট ১৫১ জন শিক্ষার্থীকে পাশ দেওয়া হয়। রোববার দুপুরে ফেল করা শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে কলেজের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়।

06b00ea3-e793-4e48-a722-0b0503d9dd98

ফেল করা শিক্ষার্থী জাহেদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা কলেজে এসে আমাদের ফলাফল দেখতে চেয়েছি, কিন্তু আমাদেরকে ফলাফল দেখতে দিচ্ছে না। স্যারেরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং একজন শিক্ষার্থীকে মারধর করেন। অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও রাজনৈতিক নেতাদের সুপারিশে তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমরা কলেজ গেটে তালা দিয়েছি।।


বিজ্ঞাপন


নুসরাত জাহান প্রেমা নামের আরেক ছাত্রী বলেন, শিক্ষকরা আমাদের প্রতি অন্যায় করছেন। আমরা ২-৩ বিষয়ে ফেল করেছি। কিন্তু আমাদের ফলাফল দেখতে দেওয়া হচ্ছে না। এখন আমাদের দাবি একটাই, এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি, আমাদের সবাইকে পাস করিয়ে দিতে হবে।

আরও পড়ুন

ঢাবির হলে ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, কিছু ছাত্র নামধারী, যারা পড়াশোনা করেনা তারা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় এবার জিবি মিটিং ও শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষায় ভালো করতে হবে। সে চেষ্টার আলোকে দুটি বিষয়ে ৩০ নম্বর পেয়েছে, তাদের পাশ দেওয়া হয়েছে। ইংরেজি দুই বিষয়ে ৩০ এবং আইসিটি ১৪ নম্বর পেলে পাশ দিয়েছি। ফলাফল ঘোষণার পর যারা নিয়মিত কলেজে আসেনা, পড়াশোনা করেনা, বাইরে আড্ডা দেয় তারা আজ কলেজে এসে ঝামেলা করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি। তিনি আইনগত সহায়তা দিয়েছেন।

55ba4289-ab59-4280-b4c1-441a68fbd468

রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কিছু শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এটা মোটেও সত্য নয়। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে যারা নির্দিষ্ট নম্বর পেয়েছে, তাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। কারণ বোর্ড পরীক্ষায় এই দুই বিষয়ে বেশী ফেল করে শিক্ষার্থীরা।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফ উদ্দিন বলেন, কিছু অকৃতকার্য হওয়া শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং গেটের তালা খুলে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর