বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবির হলে ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ঢাবির হলে ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল
ছবি ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে ছাত্রদল নেতা মো. মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত জ্যোতি এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে শেয়ার হতে দেখা যায়। 


বিজ্ঞাপন


ছাত্রদলের একটি সূত্র জানায়, সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এর জের ধরে মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে জ্যোতি বলেন, ‘এটা অনেক আগের ভিডিও। এই ভিডিওটি এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে এনে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।’ 

এটা কোন সময়ের ভিডিও জানতে চাইলে জ্যোতি বলেন, ‘এটা ৫ আগস্টের পরপর কোনো এক সময়ের ভিডিও হবে। আমরা জাস্ট কয়েকজন ফ্রেন্ড মিলে মজা করে এটি সেবন করেছিলাম। এটা আর তেমন কিছু না।’

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর