রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

বগুড়ায় খেজুরের প্যাকেটে মিলল ৭ হাজার ইয়াবা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় খেজুরের প্যাকেটে মিলল ৭ হাজার ইয়াবা, গ্রেফতার ১
গ্রেফতার শংকর চন্দ্র রায় (৫৭)।

খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তি শংকর চন্দ্র রায় (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।

রোববার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান।

আরও পড়ুন

মুন্সীগঞ্জে রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে জি-৩ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি পলি প্যাকেট পাওয়া যায়। সেগুলোতে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ছিল।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর