শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

রংপুরে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি, যুবকের কারাদণ্ড

গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির ঘটনায় এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের গোহাটিতে এ ঘটনা ঘটে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের  ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক আক্তারুল ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর হাজারীহাট পাকাধারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় প্রশাসন জানায়, গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গরু জবাইয়ের ক্ষেত্রে সুস্থতার সনদ দেখাতে পারেনি অভিযুক্ত আক্তারুল। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ইউএনও মোনাববর হোসেন বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা নানা অপকর্ম করেন। তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আইনের কঠোর প্রয়োগ করা হবে। 

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর