শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী।

জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো অবনতি কোথাও নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জনপ্রশাসন প্রতি মন্ত্রী আব্দুল বারী আরও বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতা কর্মীরা কোনোভাবে দলের সুনাম নষ্ট করতে না পারে।

আরও পড়ুন

‘নেতাকর্মীদের চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও জনগণ জবাব দেবে’

তিনি আরও বলেন, এ দেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলাসহ আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সব মানুষ এর সম অধিকার, সাম্য, সুষম বণ্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কীভাবে তাদের জীবনযাত্রা ভালো এবং সচ্ছল করা যায় এ বিষয়গুলো নিয়ে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপ গুলো বাস্তবায়নের দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর