শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘নেতাকর্মীদের চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও জনগণ জবাব দেবে’

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

‘নেতাকর্মীদের চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও জনগণ জবাব দেবে’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশে মানুষ একটি পরিবর্তন চায়। মানুষের ওপর খবরদারির রাজনীতি কেউ চায় না। গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তাই নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


6f7d44eb-2e15-4e28-b9a2-f531a5b89bf2

আরও পড়ুন

মোরেলগঞ্জে পুকুর খনন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বাস করবে, আইনের শাসন থাকবে, সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে।

fe3024fb-2d44-4d9c-8adc-f7ba1d51becf


বিজ্ঞাপন


পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর আরও বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছে। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

এর আগে পথসভায় উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর