শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

শেয়ার করুন:

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


বিজ্ঞাপন


7f477f6a-9473-4ad3-871d-0d7eececf4c2

আরও পড়ুন

নাটোরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু

9ca53598-0466-4fe1-b92c-f54180d75b9dভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া বলেন, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সাথে ঘর্ষণ খায়। এক পর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর