বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নাটোরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

নাটোরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু

নাটোরে অগ্নিকান্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদরের ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু, ছাগলসহ বাড়ির সাতটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা সবাই ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়াসহ সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। 

কিন্তু তার আগেই তিনটি গরু, ৭টি ছাগল, নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, খাটসহ সাতটি টিনসেড ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর