বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁদাবাজি বন্ধ ঘোষণার পর কালীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আবু তালিব

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

চাঁদাবাজি বন্ধ ঘোষণার পর কালীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আবু তালিব
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজে ঝাড়ু হাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।


বিজ্ঞাপন


সকালে শহরের বড় বাজার, জনতা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এমপির এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্যকে সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। এতে শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

b34472bf-dea4-4a50-a8ab-fa9cd6a92af5

আরও পড়ুন

গাজীপুর সিটির নতুন দায়িত্বে শওকত সরকার, দিলেন নানান প্রতিশ্রুতি

এর আগে গত কয়েকদিন ধরে এমপি আবু তালিব শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নেন। তার এ পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি।

এ বিষয়ে সংসদ সদস্য আবু তালিব বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তুলতে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা চাই কালীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে।

fbe39725-6dae-4524-86d4-80819f830f97

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এ কাজে পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, শহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা আশা করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কালীগঞ্জ একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর