বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

তুচ্ছ ঘটনা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

তুচ্ছ ঘটনা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৫৬) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় তিনি মাছ ব্যবসায়ী।

নিহতের স্ত্রী ও ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর বেয়ে পাশের বাড়ির সাজিত (২০) এসে তাকে পিঠে থাপ্পড় দেয়। সেও দুষ্টুমি করে থাপ্পড় দিলে সাজিত তার পরিবারকে জানালে পরিবারের লোকজন ওসমান গনিকে (২০) এসে মারধর করে। এসময় দুলাল তার ছেলেকে বাঁচাতে গেলে তাকে পিটিয়ে আহত করে সাজিতের পরিবারের লোকজন। পরে দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিলে অবস্থা অবনতি হলে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুলালকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর