বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

মারামারি ও ভাঙচুরে সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ এএম

শেয়ার করুন:

মারামারি ও ভাঙচুরে সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারাদণ্ড
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম

মারামারি ও দোকান ভাঙচুরের ঘটনার একটি মামলায় কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ম আদালত।  তবে এই মামলার অভিযুক্ত অন্য চার আসামিকে খালাস দেওয়া দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ ২০১৭ সালে দোকান ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় টেকনাফ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি ফয়েজুল ইসলামকে কারাদণ্ড দেন আদালত। তবে অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, এতে তারা বেকসুর খালাস পেয়েছেন।

জানা গেছে, নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমানের অনুপস্থিতিতে জনস্বার্থে ও দৈনন্দিন দায়িত্ব পরিচালনার জন্য ২০২৫ সালের ৬ মার্চ ইউনিয়ন পরিষদ মেম্বার ফয়েজুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর