বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্বে ওদুদ-হাসিব

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

শেয়ার করুন:

Chapainawabganj Bar Association
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি মো. আবদুল ওদুদ ও সাধারণ সম্পাদক আবু হাসিব

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জামাত-বিএনপি এবং আওয়ামী লীগের পৃথক তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। এতে সভাপতি পদসহ বিএনপিপন্থি ৫ জন, সাধারন সম্পাদকসহ আওয়ামী লীগপন্থি ৬ জন এবং জামায়াতপন্থি ২ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০৯ জন। এরপর গণনাশেষে সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন।


বিজ্ঞাপন


নির্বাচনে এবার তিনটি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে ১৩ জন, আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নজরুল-হাসিব প্যানেল থেকে ১২ জন ও সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর-তসিবুর পরিষদ থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে মো. আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি পদে মো. আবদুল ওদুদ, সহ-সভাপতি পদে মোহা. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমাউল হুসনা তমা, কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী (২য়), মো. মাইনুল ইসলাম অন্তর (৪র্থ) নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নজরুল-হাসিব প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, সিনিয়র সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহসাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন (২য়), অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ, কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু (১ম), জাহাঙ্গীর আলম (৩য়) নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


এদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর-তসিবুর পরিষদ থেকে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ (১ম), গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

প্রতিনিধি/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর