বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে: এমপি নূরুল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে: এমপি নূরুল
গ্রিন-ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রত্যয়ে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

নির্বাচনি ইশতার অনুযায়ী গ্রিন-ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রত্যয়ে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়-এ গিয়ে সমাপ্ত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


1d1c11a5-8399-4aa1-a82d-4a51ed1d7028

আরও পড়ুন

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বেলাল

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সব নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

9fa15cee-676e-4d72-9e02-dcd4a9ce5d58


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন- জেলা আমির মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহর ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর