বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গোবিন্দগঞ্জে মাদকদ্রব্যসহ যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

গোবিন্দগঞ্জে মাদকদ্রব্যসহ যুবদল নেতা গ্রেফতার
সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামকে (৩৮) মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আনোয়ারুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে ও সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।

আরও পড়ুন

নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এসময় আনোয়ারুল ইসলামের বাড়ির শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে নেশাজাতীয় ২৮৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আনোয়রুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর