বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে বিএনপির অফিস ভাঙচুর

নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ছাতারভাগ ৯ নং ওয়ার্ড বিএনপির অফিস এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার পর ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের দোসরা প্রবেশ করে আসবাপত্র ও চেয়ার ভাঙচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলে দেয়।

আরও পড়ুন

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী তুষারের জামিন

৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, আওয়ামী লীগের দোসরা সন্ধ্যায় আমাদের বিএনপির অফিসে অতর্কিত হামলা চালায়। এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেছুর রহমান মোখলেছ ও কাসেমসহ আওয়ামী লীগের কয়েকজন দোসর অফিসে এসে হামলা চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।

20067d33-d4a6-4e54-a1b9-664eace3f978


বিজ্ঞাপন


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর