শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ (১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছেন তার শিক্ষক। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জিহাদের জবানবন্দি রেকর্ড করার জন্য বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) আহত ছাত্র জিহাদ ও তার বাবা এ ঘটনার বিচারের দাবিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছিলেন।

গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।

আরও পড়ুন

চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘কাইগী গ্রুপ’এর প্রধান শরিফ গ্রেফতার

জাফর শেখ বলেন, শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ছেলে জিহাদ বাড়ি গেলে তাকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পরে রোববার তারা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল্লাহকে মোবাইল ফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি (আব্দুল্লাহ) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিহাদ তাকে (আব্দুল্লাহকে) মারার জন্য খাবারের সঙ্গে কীটনাশক মিলিয়ে রেখেছিল। তাই জিহাদকে শাসন করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় গতরাতে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে জিহাদের জবানবন্দি রেকর্ড করার জন্য বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর