রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওই গ্রামের সোবাহান নপ্তির দুই ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)। মাঝপথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: ৬ জনের নামে মামলা

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আব্বাস চৌধুরী হত্যার ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নাম মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আক্কেল নপ্তি ও সাদ্দাম নপ্তিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর