রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: ৬ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: ৬ জনের নামে মামলা

রাজবাড়ী পৌর শহরে আর্থিক লেনদেনের বিরোধের জেরে জাহিদ ফকির (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা মো. মাহতাব ফকির বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় এই মামলাটি দায়ের করেন।


বিজ্ঞাপন


মামলার আসামিরা হলেন— রাতুল, সংগ্রাম, আসিফ, সজল, শিখণ ও কালা ফরিদ।

নিহত জাহিদ ফকির রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর দেশে ফিরে স্যানিটারি ব্যবসা শুরু করেছিলেন।

আরও পড়ুন

অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে জেলা শহরের চরনারায়ণপুর গ্রামের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার কিশলয় স্কুলের উত্তর পাশে ওত পেতে ছিল একদল যুবক। জাহিদ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে।


বিজ্ঞাপন


পূর্বের আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর