সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

সুন্দরবনের অভয়ারণ্যে অনুপ্রবেশ, ট্রলারসহ ২২ জেলে আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনের অভয়ারণ্যে অনুপ্রবেশ, ট্রলারসহ ২২ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি বড় ফিশিং ট্রলার, নিষিদ্ধ জাল ও প্রায় দুই লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শনিবার ভোর পাঁচটার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন-এর স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগরসংলগ্ন মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালান। অভিযানে জেলেদের ব্যবহৃত দুটি বৃহৎ ফিশিং ট্রলার, ব্যবহার নিষিদ্ধ জাল, সামুদ্রিক শাপলা পাতা মাছ, দা, দড়িসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটক জেলেদের মধ্যে রয়েছেন জামাল হাওলাদার, সুমেদ হাওলাদার, কালু হাওলাদার, ফরহাদ, ইয়াছিন খান, দুলাল গাজী, হানিফ হাওলাদার, মো. রাসেল হাওলাদার, শফিকুল খান, রাজিব হাওলাদার, ইসমাইল, ইব্রাহিম হাওলাদার ও শরিফ মিয়াসহ মোট ২২ জন। তাদের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন

কক্সবাজারে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করা হয়েছে। বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ জানায়, সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর