সোমবার, ১৮ মে, ২০২৬, ঢাকা

কক্সবাজারে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক 

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক 

কক্সবাজারে পৃথক দুই মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নাগরিকসহ মোট ৩ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। অভিযান দুটি পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম ও বাইশফাঁড়ী বিওপির টহলদল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।


বিজ্ঞাপন


প্রথম অভিযানটি পরিচালিত হয় শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-০৯, ব্লক এইচ-১-এর বাসিন্দা বলে জানা গেছে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে। বাইশফাঁড়ী বিওপির টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর