নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ২২ পিস ইয়াবসহ মো. জুয়েল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শনিবার দিবাগত রাতে পৌর শহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল মিয়া পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. দীলিপ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পৌর শহরের শিয়ালজানি খালের হাঁটার রাস্তার ওপর মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদে থানার এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে একদল লোক অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে। তাকে আটকের পর দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়।
বিজ্ঞাপন
ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।
প্রতিনিধি/ এমইউ




