সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ায় মহাসড়ক থেকে মাথা থেতলানো যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় মহাসড়ক থেকে মাথা থেতলানো যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় মহাসড়কে মাথা থেতলানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম নয়ন ইসলাম (৩০)। তিনি ঢাকার উত্তর খান এলাকায় এমএ খান ফ্যাশন নামের একটি গারমেন্টসের কর্মী ছিলেন। তিনি সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহলু থানার মুরইল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ভালুকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মুরগি ব্যবসায়ীর

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে মহাসড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। নিহতের পকেটে থাকা আইডি কার্ড থেকে তার নাম ও পেশা জানা গেছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে কোনো যানবাহন থেকে মহাসড়কে পড়ে যাওয়ার পর তার মাথার ওপর দিয়ে অন্যকোনো যানবাহন চলে যাওয়ায় মাথা থেতলে যায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর