নিরাপদ অভিবাসন বিষয়ে গণমাধ্যমের সচেতনতা ও ভূমিকা জোরদার করতে প্রত্যাশীর সিমস্ (এসআইএমএস) প্রকল্পের উদ্যোগে কক্সবাজারে দিনব্যাপী এক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ) জেলার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন।
বিজ্ঞাপন
এতে জেলা প্রশাসকের (ডিসি) প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। সঞ্চালনা করেন সিমস্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনি (সূফি মনি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এসএম জাফর, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু প্রমুখ।
কর্মশালায় নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তারা তাদের সেবাসমূহ তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বিজ্ঞাপন
সুইস উন্নয়ন সংস্থা এসডিসি’র আর্থিক সহায়তা ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এএম

