বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় দেড় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় দেড় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

আটক ব্যক্তিরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরুহাটি গ্রামের মো. রুহল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার মানিকদীর গ্রামের মো. খোরশেদ আলম ওরফে আলম (৩২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার অলিউল্লাহ (২৪)।


বিজ্ঞাপন


রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

ফরিদপুরে ৫০ প্যাকেট হিরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গতকাল শনিবার রাতে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ টাকার বেশি বলে জানা গেছে।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের করেছেন।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় মামলা দিয়ে আজ রোববার ওই তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর