বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ৫০ প্যাকেট হিরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ৫০ প্যাকেট হিরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ প্যাকেট হিরোইন, ৪টি মোবাইল ফোন, ১০টি বৈদেশিক মুদ্রা, ৪টি মোটরসাইকেল এবং নগদ ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে সদরপুর উপজেলার ভাসানচর এলাকায় মাদক লেনদেন চলছে। এমন খবরে সদরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে আজম মোল্লা (২০), সোহেল আহমেদ (২৪) এবং নয়ন হাওলাদারকে (১৭) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশিতে তাদের কাছ থেকে ৫০ প্যাকেট হিরোইনসহ উপরোল্লেখিত পণ্যসামগ্রী জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৫

b8e5a47f-e102-438b-ab50-2932c012bc7d

আসামিদেরকে এবং উদ্ধার করা মাদকদ্রব্য সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সব নাগরিককে আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর