শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় আজিরন নেছা নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত গৃহবধূ আজিরন নেছা (২৮) ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে স্থানীয় বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে চায়ের দোকানে যান। আধ ঘণ্টা পর বাসায় ফিরে এসে তিনি রুমের ভেতর তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী, তার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভোরে আজিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর