শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

এক ভোটের জন্য রেকর্ড স্পর্শ করতে পারলেন না বাবর

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

এক ভোটের জন্য রেকর্ড স্পর্শ করতে পারলেন না বাবর
নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

বাবর পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩৪৩ ভোট।


বিজ্ঞাপন


বাবরের নির্বাচনি আসনের তিন উপজেলায় ১৪৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে ১৪৮টি কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করেন বাবর। তবে একটি কেন্দ্রে এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হরে যান তিনি। ফলে মাত্র এক ভোটের জন্য নির্বাচনি আসনের সবগুলো কেন্দ্রে পাশের রেকর্ড বঞ্চিত হয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন দিবাগত রাত তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পরদিন বেলা ১১টায় লিখিত আকারে ফলাফল প্রকাশ করা হয়।

7a78ff1d-078c-4784-a169-1a028536e201

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনা-৪ আসনের তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৪৯ টি। এরমধ্যে ১৪৮টি কেন্দ্রে লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাময়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে যান তিনি।


বিজ্ঞাপন


ওই কেন্দ্রে বাবর পেয়েছেন ৪৮৩ ভোট, আর জামায়েতে ইসলামীর আল হেলাল পেয়েছেন ৪৮৪ ভোট।

2d681154-4c9c-4c10-90fe-c0a6df90770f

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের বাড়ি পাঁচহাট গ্রামে। সভাপতির নিজ গ্রামে বাবরের পরাজয় হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে নানা আলোচনা -সমালোচনা চলছে।

এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন। মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৯৫ টি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর