বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ককটেল বিস্ফোরণে নিহত ২, ঘটনার পর আত্মগোপনে বাড়ির মালিক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

ককটেল বিস্ফোরণে নিহত ২, ঘটনার পর আত্মগোপনে বাড়ির মালিক

চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বাড়ির মালিক মো. আব্দুল কালাম (৪৫)। তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


বিজ্ঞাপন


পলাতক আব্দুল কালাম ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

c1f5746d-f44f-4d2e-8c13-1ee019c9f872

পুলিশ জানায়, আব্দুল কালামের আধা-পাকা বাড়িতেই অবৈধভাবে ককটেল তৈরির কাজ চলছিল। বিস্ফোরণে ঘরটি লন্ডভন্ড হয়ে যাওয়ার পর থেকেই বাড়ির মালিক গা ঢাকা দিয়েছেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে ছিন্নভিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডি টিম

0ee3f2bd-eeb1-4fad-8a29-4221a9884be2

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তাকে গ্রেফতার করা সম্ভব হলে এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত এবং কেন এসব বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

পুলিশ আরও জানায়, বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পলাতক আব্দুল কালামের অবস্থান শনাক্তে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে। পুরো এলাকাটি এখন পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

3c75403f-fba9-4106-bd84-98dd14ee8252

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ঘটনার পর থেকেই বাড়ির মালিক আব্দুল কালাম লাপাত্তা। আমরা তাকে হন্যে হয়ে খুঁজছি। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

স্থানীয় সূত্র জানান, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। মনে হয়েছিল, যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড়ে কালামের বাড়ির দিকে গিয়ে দেখি পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার। ঘরটির ওপরের কোনো টিন নেই, ভেতরের সবকিছু দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে, আমরা প্রথমে কাছে যেতেও ভয় পাচ্ছিলাম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর