বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে ছিন্নভিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডি টিম

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে ছিন্নভিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডি টিম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। আলামত সংগ্রহের জন্য সিআইডির একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় নিহতদের হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে। মরদেহগুলো দীর্ঘক্ষণ দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এখানে ককটেল তৈরির কাজ চলছিল। সেই সময় এক বা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। সিআইডি আলামত সংগ্রহের কাজ করছে।’

তিনি আরও জানান, নিহতরা স্থানীয় এলাকার বাসিন্দা বলেই ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর