শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি আসনে লড়ছেন ১৩ প্রার্থী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

শেয়ার করুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি আসনে লড়ছেন ১৩ প্রার্থী

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এই নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটসহ বিভিন্ন দলের মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে জেলার দুইটি আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

জানা গেছে, রাজবাড়ী-১ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম(ধানের শীষ), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডঃ মো. নূরুল ইসলাম(দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস(গোলাপ ফুল)।

এছাড়াও রাজবাড়ী-২ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর রশিদ হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু (কলস), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল), ১১ দলীয় জোটের প্রার্থী জামিল হিজাযী (শাপলা কলি), গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক (হাত পাখা), সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মণ্ডল (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল)। 

আরও পড়ুন

রাজবাড়ীর ৩৫৪টি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোটের প্রস্তুতি সম্পূর্ণ

এদিকে ১১ দলীয় জোটকে সমর্থন করে গত ৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেওয়াল ঘড়ি)।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।

1735805842-3735c9bf2ea99afd9763a8de99978d5b

 রাজবাড়ী-১ সংসদীয় আসন রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত। এই দুই উপজেলায় রয়েছে ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৮ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৮ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৬টি। রাজবাড়ী সদর উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫ টি ও গোয়ালন্দ উপজেলা ভোট কেন্দ্রের সংখ্যা ৪১টি। এই আসনে মোট ভোট কক্ষের সংখ্যা ৯১২টি। এর মধ্যে স্থায়ী ৯০৪ টি ও অস্থায়ী ৮টি। রাজবাড়ী সদরে ভোট কক্ষের সংখ্যা ৬৯৫ টি ও গোয়ালন্দ উপজেলা ভোট কক্ষের সংখ্যা ২১৭ টি।

অপরদিকে, রাজবাড়ী-২ আসন তিনটি উপজেলা, ২৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মধ্যে মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পাংশা উপজেলায় ভোটার ২ লাখ ২৫ হাজার ৯৪৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৯০ হাজার ৩১৯ জন এবং কালুখালী উপজেলায় ১ লাখ ৪৩ হাজার ৪৩১ জন। এ আসনে মোট পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৮টি। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭০টি, কালুখালী উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫১টি ও পাংশা উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭৭টি। এ আসনে মোট ভোট কক্ষের সংখ্যা ১২০৩টি।

image-282168-1749837868

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীর দুই আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মোট ১৩ হাজার ১৪৯ জন ভোটার। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৫ হাজার ৬৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৮ হাজার ৮৬ জন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র‌্যাবের সদস্যরা কাজ করবে। প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করছি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা রাজবাড়ীবাসীকে উপহার দিতে পারব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর