সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

এমপি হলে স্যার বলতে হবে না, ভাই বললে চলবে: মাজেদুর রহমান

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

এমপি হলে স্যার বলতে হবে না, ভাই বললে চলবে: মাজেদুর রহমান

গাইবান্ধা-১ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মাজেদুর রহমান সরকার বলেছেন আমি যদি এমপি নির্বাচিত হই, তবে সরকারি গাড়ি-বাড়ি নিবো না। আর এমপি হলে আমাকে স্যার বলতে হবে না। আমাদেরকে ভাই বললেই চলবে।  

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে চত্তর বিবর্তন নাট্যচক্র মাঠে অনুষ্ঠিত নির্বাচনি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মাজেদুর রহমান সরকার আরও বলেন, আমাদের আমীরে জামায়াত বলেছেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হলো কোনো দূর্নীতি করবো না। সেই সাথে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা করবো।    

বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন মহিলা বিভাগের আয়োজনে এ নির্বাচনি মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।

জামায়াতের বামনডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য দেন- রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, হোপ এগ্রো লিমিটেড ও অটো রাইস মিলস’র পরিচালক (প্রশাসন) মাওলানা মো. হারুন-অর রশিদ, জামায়াতের বামনডাঙ্গা ইউনিয়ন বায়তুল মাল দায়িত্বশীল মাওলানা মো. জাহাঙ্গীর আলম খোশবাগী, বামনডাঙ্গা বাজার ইউনিট সভাপতি মো. আবুল কাশেম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. আবদুল ওয়াহাবসহ অনেকে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর