শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

জামায়াতের নারীকর্মী হেনস্তা, চৌগাছায় ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ এএম

শেয়ার করুন:

জামায়াতের নারীকর্মী হেনস্তা, চৌগাছায় ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা
যশোর জেলা ও দায়রা জজ আদালত

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের শীষের ছয় কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। তবে একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল এ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাতজনের স্বশরীরে হাজিরায় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন-চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেন, হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান।

গত ২ ফেব্রুয়ারী  তারিখ দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে (নারীকর্মী) দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়।

অভিযুক্তদের ওই আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন করে। যা শাস্তিযোগ্য অপরাধ।

এদিন অভিযুক্তরা স্ব-শরীরে হাজির হলে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায়  ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যদিকে, চৌগাছায় উপজেলার  হাকিমপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন স্থানে পৌছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা, কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের উক্ত আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন।

যা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদেরকেও একইভাবে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিন স্ব-শরীরে ট্রয়ালে শুনানি শেষে শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর