রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালকের সহকারী নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি কার্ভাড ভ্যান। এতে ভ্যানটির চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম আল- আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে পণ্য বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তার সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।

আরও পড়ুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-শিশু নিহত

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছুসময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।


বিজ্ঞাপন


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর