বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে পুকুর সেচে মিলল আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে পুকুর সেচে মিলল আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলা সদরের কানাইপুর ইউনিয়নের এক সেন্টারের পাশে একটি পুকুর থেকে পানি সেচে অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালিয়ে পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

c2a49200-fcce-448e-8cf7-33d2a97f46a0

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে— ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, ৮টি বল্লম, ৬টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেঁটা এবং ৫টি খালি কাচের মদের বোতল।

08ccec28-8c72-4fb4-bf15-138d7be97486

আরও পড়ুন

ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি, লাখ টাকা জরিমানা

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে।

15808561-221c-405f-bd13-f7042aab402f

এ বিষয়ে ফরিদপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর সোহেল ঢাকা মেইলকে বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের আখ সেন্টার সংলগ্ন পুকুরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করি। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো সচল রয়েছে। এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি।

a6a19af7-449e-4325-b99a-3a5c3f6b8238

তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো ৫ আগস্ট অভ্যুত্থানের সময়ে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্র হয়ে থাকতে পারে। থানা পুলিশ এগুলো বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে জব্দ করেছিল। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশে অস্ত্রগুলো মজুদ করা হয়ে থাকতে পারে। নির্বাচনের আগে ও নির্বাচনের পরেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর