শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি, লাখ টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় ফসলি জমির মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রি করায় রোকন খাঁ (৪৭) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে মাটি কেটে ইটভাটা বিক্রি করবে না শর্তে তিনি মুচলেকাও দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়ামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত রোকন খাঁ ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামের ফজলে খাঁর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামে কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে কর্তন করায় এবং বাণিজ্যিকভাবে ওই মাটি বিক্রি করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মো. রোকন খাঁ নামের একজনকে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা এবং বাণিজ্যিক ভিত্তিতে বিক্রির অপরাধে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত রোকনের অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

 


বিজ্ঞাপন


ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ বা টপসয়েল কর্তন কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর